পরিকল্পনা বাস্তবায়নে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশকে আশার আলো দেখিয়েছেন। জনগণের জন্য নেওয়া পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে।

​বুধবার (২ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধোলাইখাল এলাকায় আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

​সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র ও দলের ভাবমূর্তি

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী ইশরাক অভিযোগ করেন, যারা একাত্তরে দেশবিরোধী ষড়যন্ত্র করেছিল, তারাই বর্তমানে সরকারকে ব্যর্থ করতে নানামুখী কাজ করে যাচ্ছে। দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘আমরা রাষ্ট্র পরিচালনার পবিত্র দায়িত্ব পেয়েছি। আমাদের আচরণ ও কর্মকাণ্ড যেন কোনোভাবেই দলের ভাবমূর্তি নষ্ট না করে সেদিকে খেয়াল রাখতে হবে।’

​আদর্শে অবিচল থাকা ও পরিবেশের উন্নয়ন

নেতাকর্মীদের নীতি ও আদর্শ থেকে সরে না আসার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, ‘যে নীতি আদর্শ নিয়ে আমরা রাজনীতি করেছি এবং যা প্রচার করছি, তা থেকে যেন আমরা বিচ্যুত না হই।’ এছাড়া পরিবেশ রক্ষার কর্মসূচির দিকে আরও মনোযোগী হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আমরা কী পেলাম, তা সেকেন্ডারি বিষয়; আমাদের মূল কাজ মানুষের জন্য করা।’

আরো পড়ুন কাবা শরীফ সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

​মাদক, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কড়া বার্তা

ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ঢাকা-৬ এলাকায় যারা মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং দখলদারিত্বের সঙ্গে যুক্ত হবেন, তারা কোনোভাবেই প্রশ্রয় পাওয়ার সুযোগ পাবেন না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

One thought on “পরিকল্পনা বাস্তবায়নে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক হোসেন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *