​’কোরআনকে সংবিধান মানা উচিত নয়’— আইনমন্ত্রীর এমন বক্তব্যে কুফরের অভিযোগ, ফেসবুকে ক্ষোভ

কোরআনের আলোকে সংবিধান রচনা করতে পারি, কিন্তু কোরআনকে সংবিধান মানা উচিত হবে না”— মাননীয় আইনমন্ত্রীর এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। মীর শরিফুল ইসলাম নামের ইসলামি শিক্ষায় ডিগ্রিধারী এক ব্যক্তি ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়ে আইনমন্ত্রীর এই বক্তব্যকে ‘প্রকাশ্যে কুফর’ বলে আখ্যায়িত করেছেন। তার এই পোস্টটি ফেসবুকে দ্রুত ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুনঃ নিখোঁজের পর জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমের মরদেহ
কোরআনের পূর্ণাঙ্গতা অস্বীকারের অভিযোগ

মীর শরিফুল ইসলাম তার পোস্টে দাবি করেন, পবিত্র কোরআনে মানবজাতির জন্য হিতকর ও কল্যাণকর সমস্ত বিধি-বিধান বর্ণনা করা হয়েছে এবং কেয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান এতে রয়েছে। আইনমন্ত্রীর বক্তব্য আধুনিক যুগের সমস্যার সমাধানে কোরআনের সক্ষমতাকে অস্বীকার করার শামিল বলে তিনি মনে করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, “আপনি সরাসরি এবং প্রকাশ্যে কুফর করেছেন। কারণ আপনি কুরআনের সত্যতা অস্বীকার করেছেন।”

আইনমন্ত্রীর এমন বক্তব্যের পর দেশের ইসলামি স্কলারদের নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পোস্টদাতা। তিনি লিখেছেন, “আমাদের তথাকথিত ইসলামি বক্তা, ওয়াজাইন, পীর, বাবা অথবা অমুক ইসলামি রাজনৈতিক দল, নেতা, অমুক জিহাদ হুজুর বা যুক্তিবাদী হুজুর কাউকেই দেখলাম না আপনার বক্তব্যের বিরোধিতা করতে।”

পোস্টের শেষাংশে মীর শরিফুল ইসলাম আইনমন্ত্রীকে সতর্ক করে বলেন, তিনি যদি নিজ ইচ্ছায় ও জেনে-শুনে এমন বক্তব্য দিয়ে থাকেন, তবে তিনি ‘কাফির’ হয়ে গেছেন। তিনি মন্ত্রীকে কেয়ামত দিবসের জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দিয়ে দ্রুত তওবা করে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানান।

​জানা গেছে, মীর শরিফুল ইসলাম ইসলামি শিক্ষায় বি.এ এবং এম.এ সম্পন্ন করেছেন। তার এই প্রতিবাদী পোস্টটিতে এরই মধ্যে হাজার হাজার মানুষ লাইক, কমেন্ট ও শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *